স ম্পা দ কী য়

ইতিহাস তার নিজস্ব গতিতে চলে

কাজল ঘোষ | মতামত
আগস্ট ১৬, ২০২৫
ইতিহাস তার নিজস্ব গতিতে চলে

সে যখন বললো, ‘ভাইসব’। অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। সে যখন ডাকলো ‘ভাইয়েরা আমার।’ ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায়।’
- আল মাহমুদ


আজ থেকে অনেক দিন পরে হয়তো কোনো পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো, খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল, যার দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু মানুষটির হৃদয় ছিল, ভালোবাসতে জানতেন।
- আহমদ ছফা


উপরের দুজন মনীষীর কথা একজন বঙ্গবন্ধুকে চেনার জন্য যথেষ্ট। একজন নেতা মুজিব আর অন্যজন শাসক মুজিব এরমধ্যে তফাৎ রয়েছে, বিতর্ক রয়েছে। তবে স্বাধীনতার অন্যতম কারিগর- এ নিয়ে বিতর্ক নেই। একবছর আগে শোকাবহ ১৫ই আগস্ট পালন করা নিয়ে বাড়াবাড়ি ছিল গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের। বর্তমানে চলছে পালন না করতে দেয়ার বাড়াবাড়ি। কিন্তু সামাজিক মাধ্যমে চলছে নিখাদ শ্রদ্ধা। এক সময় ছিল বাড়াবাড়ি রকমের তেলবাজি তার বিপরীতে এখন বাধা। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। বঙ্গবন্ধুর স্থানও ইতিহাসের আকরেই নির্ধারিত হয়ে থাকবে। 


রাজনীতিতে চলছে নির্বাচন নিয়ে নতুন বিতর্ক। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ওদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে। চলছে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে মাঠ তাতানো। মূল কাজ এখনো শুরুই হয়নি, নির্বাচনের আয়োজনের রোডম্যাপ। দেশের মানুষ শান্তি চায়, স্বস্তি চায়। সবরকম অনিশ্চয়তা থেকে মুক্তি চায়। আর সে পথে দেশ যত দ্রুত এগুবে- ততই মঙ্গল।  

মতামত'র অন্যান্য খবর